ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ছোটবেলা থেকেই রোজা রাখি: ববি

    ছোটবেলা থেকেই রোজা রাখি: ববি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ববির চারটি সিনেমা আটকে গেছে করোনার কারণে। এই সময়টায় তার এই সিনেমাগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার লকডাউনে ঘরবন্দি অভিনেত্রী। আর এই সময়টায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। রাখছেন রোজা, করছেন ধর্মকর্ম।

    ববি বলেন, ‘আমি যদি বলি মানুষের জন্য কাজ করছি, তাহলে শুনতে কেমন যেন লাগে। বলতে পারেন আমি এসব নিজের জন্যই করি, নিজের আত্মতৃপ্তির জন্য। প্রতিদিন অন্তত একজনকে ইফতার করান, দেখবেন তাতে যে আনন্দ তা টাকা দিয়ে কিনতে পারবেন না। তাই মানুষের পাশে থাকার চেয়ে আনন্দের কিছু নেই!’

    জীবনের প্রথম রোজা রাখার স্মৃতিও রোমন্থন করেন এই অভিনেত্রী, ‘আমি ছোটবেলা থেকেই রোজা রাখি। প্রথম রোজা রাখি ক্লাস ওয়ান বা টুয়ের প্রথম দিকে। তখন গরমের দিন ছিল। রোজা রেখেই সারাদিন খেলাধুলা করি৷ তাই বেশ কষ্টও লেগেছিল। বারবার পানি খেতে চাইছিলাম। তখন আব্বু আমাকে বুঝিয়ে বলছিল আরেকটু আরেকটু, এখনই আজান দিয়ে দেবে৷ প্রথম রোজা রেখে কষ্ট হলেও ইফতার করার সময়টা ছিল দারুণ আনন্দের৷’

    উল্লেখ্য, এই সময়ে ববির মোট ৪টি সিনেমার কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এই করোনা মহামারির কারণে সব স্থবির হয়ে গেছে। এর ভেতরে বীরশ্রেষ্ঠদের নিয়ে একটি চলচ্চিত্রের কাজ শুরু করেও থামাতে হলো। ববি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপরও এই সময়টায় তিনি নিয়মিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, নানাভাবে সাহায্য করছেন।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ