ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • দাখিলে শীর্ষে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা

    দাখিলে শীর্ষে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা। বৃহস্পতিবার ফলাফল ঘোষণাকালে মাদরাসা কর্তৃপক্ষ এ তথ্য জানান।

    মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আবদুল কাদির জানান, এ বছর ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় ২৯২ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। এর মধ্যে ১৩১ জন পেয়েছে জিপিএ ৫। এছাড়াও ১৪৭ জন এ গ্রেড ও ১৪ জন এ মাইনাস পেয়ে উত্তীর্ণ হয়। ফলাফলে মাদরাসা বোর্ডে এনএস কামিল মাদরাসা দেশের শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

    উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের ১৯৫৬ সালে ঝালকাঠির এনএস কামিল মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। ফলাফলে বিগত বছরের সাফল্য এ বছরও ধরে রেখেছে মাদরাসাটি।

    মাদরাসার অধ্যক্ষ মাওলানা গামী মুহাম্মদ শহিদুল ইসলাম জানান, মাদরাসায় প্রায় পাঁচ হাজার ছাত্র অনার্স, মাস্টার্স, দাখিল, আলিম, ফাজিল ও কামিলে পড়ালেখা করছেন। মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজরের পুষ্ঠপোষকতায়, দলীয় রাজনীতিমুক্ত  শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাসটেস্ট নেওয়া হচ্ছে।

    পাশাপাশি দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফীডব্যাক ক্লাস, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রম সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠানটি গৌরবোজ্জল সাফল্য অর্জন করেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ