ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • লঞ্চে আগুন: আরও ৫ দিন সময় চায় তদন্ত কমিটি

    লঞ্চে আগুন: আরও ৫ দিন সময় চায় তদন্ত কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আরও ৫ দিন সময় চায় এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লেগে হতাহতের ঘটনায় গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কমিটিকে দেওয়া তিন কর্মদিবস মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শেষ হয়েছে। কমিটি আরও পাঁচদিন সময় বাড়ানোর জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে গনমাধ্যমকে এ তথ্য জানান তদন্ত কমিটির আহ্বায়ক ও নৌ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তোফায়েল ইসলাম।

     তিনি বলেন, আমরা আরও পাঁচদিন সময় বাড়ানোর আবেদন করেছি। এখন মন্ত্রণালয় যে কয়দিন দেয়। এমন একটি ঘটনার সবকিছু পর্যবেক্ষণ করে একটি সমৃদ্ধ প্রতিবেদন দিতে একটু সময় তো লাগেই। তিনি বলেন, আমরা বরিশাল, ঝালকাঠি, বরগুনা গিয়েছি। আমরা গতকাল সদরঘাটে বসেছিলাম। সেখানে যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছি। রিপোর্টও লেখা হচ্ছে। মাস্টার যারা সারেন্ডার করেছে তাদের সঙ্গে কথা বলতে পারলে, রিপোর্টটা আরও ভালো হতো। সময় বেশি পেলে আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া যায়। গত ২৩ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকান্ডে নিহতের সংখ্যা ৪২ জন।

    এই দুর্ঘটনা তদন্তে ২৪ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ) তোফায়েল ইসলামকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দাখিলে কমিটিকে তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছিল।

    কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বরিশাল অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আলম, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার তাইফুর রহমান ভূইয়া, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. কামাল উদ্দিন ভূইয়া ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার পরিচালক মামুন-অর-রশিদ। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম। প্রাথমিক তদন্ত অনুযায়ী ইঞ্জিন রুম থেকেই এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকা-ের সূত্রপাত হয়েছিল বলে এরই মধ্যে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক তোফায়েল ইসলাম।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ