ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মুম্বাইয়ের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ। ২৩ ডিসেম্বর মুম্বাইয়ে যোগেশ্বরী অঞ্চলের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    তবে এ অভিনেত্রীর নাম প্রকাশ করেনি ভারতীয় সংবাদমাধ্যমগুলো। বেশ কিছুদিন ধরে দুই ব্যক্তি নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অফিসার সেজে এই নায়িকাকে হুমকি দিচ্ছিলেন। তার এক বান্ধবীর বয়ান অনুযায়ী, মানসিক চাপেই আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি।


    ২৮ বছর বয়সী ঐ অভিনেত্রী ভোজপুরী সিনেমায় অভিনয় করতেন। মৃত অভিনেতার বান্ধবীর অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করে মুম্বাই পুলিশ। সুরজ প্রদেশি এবং প্রবীণ ওয়ালিম্বে নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।

    একটি সূত্রের খবর, এই আত্মহত্যার পেছনে ওঠে আসছে আরও কিছু ব্যক্তির নাম। তারাও গ্রেপ্তার হতে পারেন। কয়েক দিন আগে একটি মাদক পার্টিতে ওই ভোজপুরী অভিনেত্রীকে দেখে অভিযুক্ত দুই ব্যক্তি। সেখান থেকেই তাকে গ্রেফতারের হুমকি দিতে শুরু করে অভিযুক্ত দুই ব্যক্তি।

    এখানেই থামেননি তারা। নিজেদের এনসিবির অফিসার পরিচয় দিয়ে প্রথমে ৪০ লাখ টাকা দাবি করলেও পরে গ্রেফতার ঠেকাতে ২০ লাভ টাকা দাবি করে তারা।

    এক পুলিশ কর্মকতা জানান, এই কাজে ওই দুই ব্যক্তির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রীর এক বন্ধু। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় ভারতীয় দণ্ডবিধি ৩০৬, ১৭০, ৪২০, ৩৮৪, ৩৮৮, ৩৮৯, ৫০৬ এবং ১২০বি ধারায় আটটি মামলা দায়ের হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ