ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • লঞ্চ অগ্নিকাণ্ড, সুগন্ধা নদীতে ভেসে উঠল যুবকের লাশ

    লঞ্চ অগ্নিকাণ্ড, সুগন্ধা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সুগন্ধা নদীর কিস্তুকাঠি এলাকা থেকে ভাসমান ওই লাশ পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

    ঝালকাঠি থানার পরিদর্শক তদন্ত মো. সাইফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে সুগন্ধা নদীর কিস্তুকাঠি এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। লাশটি পুরুষের। বয়স আনুমানিক ৩০ বছর। গায়ে সোয়েটার রয়েছে। তবে এখনও পরিচয় শনাক্ত হয়নি।

    এদিকে এ ঘটনায় এখনও সুগন্ধা, বিষখালী ও গাবখান নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরি দল।

    এদিকে নিখোঁজ ও মৃতদের শনাক্তে বরগুনায় বেলা ১১টা থেকে চলছে ডিএনএ নমুনা সংগ্রহ। স্যাম্পল সংগ্রহ করছে সিআইডির বিশেষজ্ঞ দল।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ