ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিক্ষোভে অংশ নেওয়ায় জনপ্রিয় মডেলের ৩ বছর কারাদণ্ড

    বিক্ষোভে অংশ নেওয়ায় জনপ্রিয় মডেলের ৩ বছর কারাদণ্ড
    মিয়ানমারের মডেল ও অভিনেতা পেইং তাখোন।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামরিক অভ্যুত্থানবিরোধী গণবিক্ষোভে অংশ নেওয়ায় মিয়ানমারের জনপ্রিয় একজন মডেল ও অভিনেতাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    বিবিসি জানিয়েছে, মডেল ও অভিনেতা পেইং তাখোন অভ্যুত্থানবিরোধী প্রতিবাদে অংশ নিয়েছিলেন এবং অনলাইনে জান্তা সরকারের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করেছিলেন। মিয়ানমারে তার লাখ লাখ ভক্ত ও অনুসারি আছে।

    গত এপ্রিলে পায়িং তাখোনকে আটক করে জান্তা সরকার। ওই সময় এক ফেসবুক পোস্টে তার বোন জানান, স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে আটটি সামরিক ট্রাকে করে আসা প্রায় ৫০ জন সেনা সদস্য তাকে আটক করে নিয়ে যায়।

    গ্রেফতারের পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করা হয়। ইনস্টাগ্রামে তার ১০ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। পরে এক ভক্তের অ্যাকাউন্টের মাধ্যমে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফের সচল করা হয়।

    তাখোনের আইনজীবী জানিয়েছেন, তাকে কঠোর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাখোনের পরিবার আপিল করার কথা বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি।

    গ্রেফতারের পর থেকে পায়িং তাখোন হতাশা এবং শারিরীক জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ সহযোগী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহযোগী জানান, তাখোন ভালোভাবে দাঁড়াতেও পারছেন না।

    গত বছরের নভেম্বরের নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বড় ধরনের জয় পেয়েছিল। এর কয়েক সপ্তাহ পর নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। যদিও নির্বাচন কমিশন সামরিক বাহিনীর অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ