ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • যুক্তরাষ্ট্রে ৪ জনকে গুলি করে হত্যা, হামলাকারী নিহত

    যুক্তরাষ্ট্রে ৪ জনকে গুলি করে হত্যা, হামলাকারী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন। স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। এর পর পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন। খবর সিএনএনের।

    পুলিশ জানায়, হামলাকারী দুই নারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহত হন একজন। এর পর ওই হামলাকারী গাড়িতে চড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় চিজম্যান পার্কে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনিও নিহত হন।

    তার পর হামলাকারী ওয়েস্ট ডেনভারের কমিউনিটির ওপর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    লেকউড শহরে ওই বন্দুকধারী চতুর্থ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। এরপর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে আসার চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ।

    এরপর হামলাকারী একটি হোটেলে প্রবেশ করলে পুলিশের সঙ্গে তার গোলাগুলি হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী। গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা ও হোটেলের কর্মকর্তা আহত হয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ