ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • রাজাপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ'র উদ্বোধন

    রাজাপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ'র উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে ”বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (২৭ডিসেম্বর) সকাল ১১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন। মেলায় উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দুই দিন ব্যাপী এ মেলায় তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে এবং সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করে মেলাটিকে সুসজ্জিত করে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, কৃষি অফিসার মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর, প্রানী সম্পদ ও ভেটেনারী সার্জন দিনেশ চন্দ্র মজুমদার। মেলায় রাজাপুর উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা তাদের স্টলে বিভিন্ন উদ্ভাবনী যন্ত্রপাতির মাধ্যমে দর্শনার্থীদের প্রযুক্তি সম্পর্কে ধারনা দেয়।

    এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার মো. আল আমি বাকলাই, আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজ অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন, রাজাপুর মডেল পাইলট উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম, আইসিটি অফিসার মো. জাহাঙ্গীর আলম, তথ্য আপা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও প্রধানগন সহ গণমাধ্যমকর্মীগণ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ