ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • লঞ্চে আগুন : স্বজনদের নমুনা সংগ্রহে মাইকিং

    লঞ্চে আগুন : স্বজনদের নমুনা সংগ্রহে মাইকিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় মৃত বরগুনার ২৩টি অজ্ঞাত মরদেহ পরিচয় শনাক্ত করতে স্বজনদের নমুনা সংগ্রহের জন্য মাইকিং করা হচ্ছে।

    রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে বরগুনার বিভিন্ন এলাকায় মাইক দিয়ে প্রচার শুরু হয়। পোটকাখালী গণকবরে ২৩ অজ্ঞাত মরদেহ পরিচয় শনাক্ত করতে স্বজনদের প্রতি নমুনা দেওয়ার আহ্বান জানিয়ে এই মাইকিং শুরু করে বরগুনা জেলা প্রশাসন।

    জানা গেছে, সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস মাঠে অজ্ঞাত মরদেহ শনাক্ত করতে ঝালকাঠি, বরিশাল ও বরগুনার নিখোঁজদের স্বজনের নমুনা গ্রহণ করা হবে। নমুনা সংগ্রহের জন্য ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালীর নেতৃত্বাধীন একটি মেডিকেল টিম ও বরগুনা সিভিল সার্জন মারিয়া হাসানের নেতৃত্বাধীন একটি মেডিকেল টিম যৌথভাবে কাজ করবে।

    এদিকে মৃত, নিখোঁজ ও লঞ্চবাহী যাত্রীদের যেকোনো তথ্য জানা বা অবহিত করার জন্য জেলা প্রশাসন কন্ট্রোল রুম নম্বর চালু রাখা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭১৬৭০০২৭০ ও ফোন নম্বর ০২৪৭৮৮৮৬২৪৮।

    বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ইতোমধ্যে আমাদের কাছে বেশ কিছু স্বজনের তালিকা তৈরি করা হয়েছে। নিখোঁজদের স্বজনদের মাইকিং ও টেলিফোনের মাধ্যমে নমুনা দেওয়ার কথা জানানো হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ