ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বড়দিনে প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপকে স্মরণ করলেন রানী এলিজাবেথ

    বড়দিনে প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপকে স্মরণ করলেন রানী এলিজাবেথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বড়দিন খ্রিস্টান ধর্মের একটি বিশেষ দিন। বিশেষ এই দিনে প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপকে স্মরণ করলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। সেই সঙ্গে এদিন জাতির কাছে তুলে ধরলেন একটি ব্যতিক্রমী ব্যক্তিগত ক্রিসমাস বার্তা। তিনি উল্লেখ করলেন স্বামীর চোখের সেই ‘দুষ্টু ঝলকের’ কথা।

    ৯৫ বছর বয়সী রানী এলিজাবেথ বলেন, বড়দিন অনেকের জন্য আনন্দের, তবে যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের জন্য এটি কঠিন সময়। বিশেষত এই বছর তিনি তা অনুধাবন করেছেন যখন বিয়ের ৭৩ বছর পর ৯৯ বছর বয়সী ফিলিপকে হারিয়েছেন।
    প্রয়াত স্বামীকে স্মরণ করে তিনি বলেন, “তার সেবা, বৌদ্ধিক অনুসন্ধিৎসা এবং যেকোনো পরিস্থিতি থেকে মজা নেওয়ার ক্ষমতা সবই ছিল অদম্য।”

    রানী বলেন, তিনি জানেন ফিলিপ চাইবে তার পরিবার বড়দিনের উৎসব উপভোগ করুক এবং তার ‘পরিচিত হাসির’ অনুপস্থিতি সত্ত্বেও তারা যেন আনন্দের সঙ্গে তা উপভোগ করে।

    বার্তায় আসন্ন প্ল্যাটিনাম জুবিলি বছরের কথাও উল্লেখ করেন রানী, যা ফেব্রুয়ারিতে শুরু হবে এবং সিংহাসনে তার ৭০ বছর পূর্ণ হবে।

    এলিজাবেথ ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম সময়ে সিংহাসনে আসীন রানী। ২০১৫ সালেই তিনি তার প্রপিতামহী রানী ভিক্টোরিয়া রাজত্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছেন। সূত্র: আল-জাজিরা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ