ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • 'লঞ্চটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিলো না'

    'লঞ্চটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিলো না'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মত অভিযান শুরু হয়েছে। কিন্তু এখনও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। এদিকে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শনের পর এতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিলো না বলে জানিয়েছেন বিআইডব্লিটিএর কর্মকর্তারা।

    রোববার দুপুরে ঝালকাঠি লঞ্চঘাটে রাখা পোড়া লঞ্চ অভিযান-১০ পরিদর্শনে আসেন বরিশাল বিআইডব্লিটিএর পরিদর্শন দল।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী মো. বাহারুল আমীন বলেন, লঞ্চটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিলোনা। ঢাকা বরিশাল রুটের সব লঞ্চেই ওপরে বিলাসবহুল ব্যবস্থা থাকে, কিন্তু ইঞ্জিন রুমে নিরাপত্তার জন্য কিছুই থাকেনা।

    নিখোঁজ যাত্রীদের স্বজনদের দাবি কমপক্ষে অর্ধশত মানুষ প্রাণ বাঁচাতে নদীতে ঝাপ দিয়েছেন। রোববার সকাল থেকেই দুর্ঘটনা কবলিত সুগন্ধা নদীর দিয়াকুলসহ আশপাশের ১০ কিলোমিটার এলাকা জুড়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধার তৎপরতা শুরু হয়।

    এদিকে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহে পুলিশের পক্ষ থেকে লঞ্চঘাট এলাকায় একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। সেখানে স্বজনরা এসে তথ্য দিয়ে যাচ্ছেন ।

    সদর থানা পুলিশ এ কন্ট্রোল রুমে নিখোঁজের স্বজনদের দেয়া তথ্যে ৪৭ জনের নাম তালিকা প্রস্তুত করেছে। এছাড়া ঝালকাঠি রেডক্রিসেন্ট
    সোসাইটি ৫১ নিখোঁজ ব্যাক্তিদের তথ্য সংগ্রহ করেছে। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজ অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ