ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পুতিনের বক্তব্যের প্রশংসায় ইমরান খান

    পুতিনের বক্তব্যের প্রশংসায় ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান।

    রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, মহানবী মুহাম্মাদের (সা.) অবমাননাকে কখনও ‘বাক স্বাধীনতার চর্চা’ বলে মেনে নেয়া যায় না। খবর দ্যা এক্সপ্রেস ট্রিবিউনের।

    তিনি বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে আরও বলেন, মহানবীকে (সা.) অবমাননা ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।

    রুশ প্রেসিডেন্ট বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে বিশ্বে উগ্রবাদ ও ঘৃণা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে।

    এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট পুতিনের এ বক্তব্য সমর্থন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, মহানবীর (সা.) অবমাননা কোনো অবস্থায় ‘মত প্রকাশের স্বাধীনতা’ নয় বলে পুতিনের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি।

    আমাদের উচিত পুতিনের এ বার্তাটি অমুসলিম নেতাদের সামনে তুলে ধরা যাতে ইসলামফোবিয়া বা ইসলামভীতি ছড়িয়ে দেয়ার অপচেষ্টা প্রতিহত করা যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ