ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ঝালকাঠিতে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল

    ঝালকাঠিতে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল
    নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। কারো হাতে নিখোঁজদের ছবি।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান এ আগুন লেগে ৩৯ জনের মৃত্য হয়েছে। দগ্ধ হয়েছে শতাধিক মানুষ। নদীতে লাফিয়ে এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের সন্ধানে সুগন্ধার তীরে অপেক্ষায় আছেন স্বজনরা।

    কেউ আবার ট্রলার নিয়ে নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। কারো হাতে নিখোঁজদের ছবি। তা নিয়ে নদী তীরের বাসিন্দাদের দেখাচ্ছেন, আর বিলাপ করছেন। কেউ আবার নদী তীরের মিনিপার্ক, ডিসিপার্ক, লঞ্চঘাট এবং ঘটনাস্থল দিয়াকুল এলাকায় ঘুরছেন।

    অন্তত নিখোঁজ স্বজনদের মৃতদেহ যেন বাড়ি নিয়ে যেতে পারেন, সেই অপেক্ষায় আছেন স্বজনরা। এদিকে সকাল ৮টা থেকে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরিদল লঞ্চঘাট এলাকা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেন। নদীতে লাফিয়ে নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া।

    নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব তোফায়েল হাসানের নেতৃত্বে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের ৭ সদস্যের তদন্ত দল সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠির লঞ্চঘাট এলায় এসে আগুনে পুরে যাওয়া লঞ্চটি পরিদর্শন করেন। লঞ্চের ইঞ্জিল রুমসহ বিভিন্ন কক্ষে ঢুকে তদন্ত করছেন তারা । তাদের সঙ্গে ছিলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী  মো. শাজাহান খান ।এসময় তিনি বলেন তদন্ত করে , এবিষয়ে তিনটি তদন্ত কমিটি গঠন হয়েছে। এদের রির্পোট অনুযায়ে আমরা বুঝতে পারব দুর্ঘটনার আসল কারন। যারা এর জন্য দায়ি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ