ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ৮ দগ্ধকে আনা হচ্ছে ঢাকায়, ৬ চিকিৎসক যাচ্ছেন বরিশালে

    ৮ দগ্ধকে আনা হচ্ছে ঢাকায়, ৬ চিকিৎসক যাচ্ছেন বরিশালে
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে রোগীদের চিকিৎসা চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনকে ঢাকায় আনা হচ্ছে। একইসঙ্গে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকা থেকে ছয় প্রশিক্ষিত বার্ন চিকিৎসক বরিশাল যাচ্ছেন।

    শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

     

    তিনি বলেন, বরিশাল হাসপাতালে দগ্ধদের চিকিৎসা দিতে আমাদের প্রশিক্ষিত ছয় বার্ন চিকিৎসক বরিশাল যাচ্ছেন। তাদের চারজন ঢাকা থেকে যাচ্ছেন, আরও দুজন ঢাকার বাইরে অবস্থান করছেন; তারাও বরিশালে যাচ্ছেন। বিকেলে একটি ফ্লাইটে তারা রওনা হবেন।

    সামন্ত লাল সেন বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, আট দগ্ধকে ঢাকায় আনা হচ্ছে। আমি সন্ধ্যার পর থেকেই থাকব। তারা হয়তো ৮-৯টার দিকে হাসপাতালে চলে আসবেন।

    সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর জানা গেছে; এ সংখ্যা আরও বাড়তে পারে। বরিশাল ও ঝালকাঠির দুই হাসপাতালে শতাধিক দগ্ধ চিকিৎসা নিচ্ছেন। বৃদ্ধ, শিশুসহ অনেকে নিখোঁজ। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ