ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ল‌ঞ্চে অগ্নিকাণ্ড, ছেলেকে খুঁজছেন বাবা

    ল‌ঞ্চে অগ্নিকাণ্ড, ছেলেকে খুঁজছেন বাবা
    পাথরঘাটার শাহজালাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

    বরগুনার পাথরঘাটার বা‌সিন্দা শাহজালাল বলেন, ‘সন্ধ্যার দিকে সদরঘাট থেকে অ‌ভিযান-১০ ল‌ঞ্চে ওঠে রা‌কিবুল। এরপর আর কথা হয়‌নি। আমার ছেলে নারায়ণগ‌ঞ্জে মাদরাসায় পড়ত। ওর কপালের ডান পাশে তিল রয়েছে।’


    নারায়ণগঞ্জ থেকে বরগুনায় বা‌ড়ির উদ্দেশে রওনা দিয়েছিল ১৩ বছরের রাকিবুল। তবে বা‌ড়িতে আর যাওয়া হয়‌নি তার। লঞ্চে আগুনের খবর পেয়ে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া যাত্রীদের মধ্যে একমাত্র ছেলেকে হন্যে হয়ে খুঁজছেন বাবা শাহজালাল।

    আগুনে পুড়ে যাওয়া লঞ্চ অভিযান-১০ বা হাসপাতাল, কোথাও মিলছে না তার ছেলের খোঁজ।

    বরগুনার পাথরঘাটার বা‌সিন্দা শাহজালাল বলেন, প্রতিবেশী লোকমানও একই ল‌ঞ্চে করে বরগুনা আস‌ছিলেন। তার হাত পুড়ে গেছে। তিনিই সকালে আমাকে দুর্ঘটনার কথা জানান। এরপরই আ‌মি দৌড়াতে দৌড়াতে এসেছি।

    তিনি আরও বলেন, সন্ধ্যার দিকে সদরঘাট থেকে অ‌ভিযান-১০ ল‌ঞ্চে ওঠে রা‌কিবুল। এরপর আর কথা হয়‌নি। আমার ছেলে নারায়ণগ‌ঞ্জে মাদরাসায় পড়ত। ওর কপালের ডান পাশে তিল রয়েছে।

    এদিকে লঞ্চের তৃতীয় তলায় আগুনে কে‌বিনের অনেক যাত্রী পুড়ে অঙ্গার হয়ে গেছে।

    ঢাকা থে‌কে বরগুনাগামী যাত্রীবা‌হী অ‌ভিযান-১০ ল‌ঞ্চে অ‌গ্নিকাণ্ডের ঘটনায় বেলা ১১টা পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ