ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জিয়ানে লকডাউন

    চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জিয়ানে লকডাউন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এবার চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ শানজির প্রধান শহর জিয়ানে লকডাউন জারি করা হয়েছে।

    এর ফলে দেশটিতে শীতকালীন অলিম্পিক শুরুর আগে কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন শহরটির ১ কোটি ৩০ লাখ মানুষ। বৃহস্পতিবার এক ঘোষণায় এই লকডাউনের আদেশ দেয় চীনের সরকার। খবর আলজাজিরার।

    এখন পর্যন্ত জিয়ানে ওমিক্রনে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি, তবে শহরটিতে করোনা সংক্রমণ বাড়ছে। গত ১৭ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত টানা ছয়দিনে প্রতিদিনই বাড়ছে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা।

    চীনের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, গত ছয় দিনে জিয়ানে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন অন্তত ৬৩ জন।

    নগর কর্তৃপক্ষ ইতোমধ্যে জিয়ানের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

    কিন্তু সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই করোনার বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে চীন। মাত্র একজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের পর ২২ ডিসেম্বর দেশটির গুয়াংজি প্রদেশের ডংজিং শহরেও লকডাউন জারি করেছে সরকার।

    সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৪৪ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৪ হাজার ৬৩৬ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ