ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • রাজাপুরে দিনদুপুরে ৪ পরিবারের মালামাল লুট, এলাকায় আতঙ্ক

    রাজাপুরে দিনদুপুরে ৪ পরিবারের মালামাল লুট, এলাকায় আতঙ্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজাপুর থানার সামনের সড়কের ব্যবসায়ী আলহাজ¦ আঃ রহমানের ৫ তালা ভবনের ভাড়াটিয়া ৪ পরিবারের দরজার হ্যাজভোল্ড ভেঙে সোনা, টাকা ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে থানা সড়কের এ দুর্ধর্ষ চুরি ও লুটপাটের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

     ব্যবসায়ী আলহাজ্ব আঃ রহমান জানান, ভবনের ৩য় তলার ভাড়াটিয়াদের কক্ষের দরজার হ্যাজভোল্ড ভেঙে কাঠালিয়ার চিংড়াখালি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিনের নগদ টাকা, নলছিটি ডেএ ভ্ট্টু ডিগ্রি কলেজের প্রভাষক কবির হোসেনের ৩১ হাজার ২শ টাকা, দেড় ভরি ওজনের ২টি সোনার চেইন, ফ্রান্স প্রবাসী সাইফুল ইসলাম মিরাজের ১ ভরি চার আনার ওজনের একটি চেইন, আংটি ও একটি মোবাইল সেট এবং ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া সৌদি প্রবাসী স্বপন হাওলাদারের কক্ষের হ্যাজভোল্ড ভেঙে মালপত্র লুটে নেয়া সংঙ্গবদ্ধ একটি দল।

     তিনি আরও জানান, ভবনের পানির পাম্পে ত্রুটি দেখা দেয়ায় সাব মার্জিবল পাম্প বসানোর কাজ ৪ দিন আগে শুরু করে। ভবনের পানি সরবরাহে বন্ধ থাকায় ভবনের ভাড়াটিয়ারা বাড়িতে যাওয়ার সুযোগে এ ঘটনা ঘটে। রাজাপুর থানার (ওসি) তদন্ত মো. মোস্তফা জানান, ভবন খালি থাকায় এ চুরির ঘটনা ঘটে। তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ