ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মার্কিন কূটনীতিককে গ্রেফতার করল তুরস্ক

    মার্কিন কূটনীতিককে গ্রেফতার করল তুরস্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভুয়া পাসপোর্ট বিক্রির অভিযোগে এক মার্কিন কূটনীতিককে গ্রেফতার করেছে তুরস্ক।  ওই কূটনীতিক বৈরুতে মার্কিন কনস্যুলেটে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

    বুধবার তুর্কি গণমাধ্যমে এ তথ্য জানিয়ে বলা হয়, সিরিয়ার এক নাগরিককে জাল পাসপোর্ট দেওয়ার সন্দেহে যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিককে তুরস্কের পুলিশ গ্রেফতার করে । পরে তাকে কারাগারে পাঠানো হয়।

    ডেইলি সাবাহ’র খবরে বলা হয়, গত ১১ নভেম্বর ওই মার্কিন কূটনীতিককে প্রাথমিকভাবে ইস্তাম্বুল বিমানবন্দরে আটক করা হয়।  ইস্তাম্বুল বিমানবন্দরে পাসপোর্ট হস্তান্তরের ঘটনাটি ঘটে। পাসপোর্ট দেওয়ার বিনিময়ে ওই মার্কিন কূটনীতিক ১০ হাজার ডলার পেয়েছেন। এই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

    ঘটনায় জড়িত সিরিয়ান নাগরিককে তার নামের ‘আর এস’ আদ্যক্ষর দিয়ে চিহ্নিত করা হয়েছে।

    ডেইলি সাবাহ জানিয়েছে, ওই কূটনীতিক লেবাননে মার্কিন দূতাবাসে কর্মরত। তাই তিনি তুরস্কে কূটনৈতিক সুরক্ষা পাবেন না।  সেকারণেই তাকে গ্রেফতার করার অধিকার তুরস্কের আছে।

    জাল পাসপোর্ট ইস্যুর অভিযোগে মার্কিন কূটনীতিককে গ্রেফতারের তথ্য প্রকাশ করতে তুরস্কের পুলিশ কেন এক মাসের বেশি সময় নিল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি দেশটির পুলিশ।

    পর্যবেক্ষকদের মতে, এমনিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো নয়। তার ওপর এভাবে তুরস্ক এক কূটনীতিককে গ্রেফতার করায় সম্পর্ক আরো খারাপ হতে পারে।

    এ বিষয়ে আঙ্কারায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ