ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • মাকে বিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল কিশোরী

    মাকে বিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল কিশোরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ে জীবনের অন্যতম বড় একটি সিদ্ধান্ত। যা কখনো সুখের হয়, আবার কখনও দুঃখের। কারো বিয়ের স্থায়ীত্ব হয় অনেক বছর, কারো আবার খুব অল্প সময়ের। বিয়ে ভাঙ্গার পেছনেও থাকে নানা কারণ। তবে দ্বিতীয় বিয়ে করার ঘটনা সাধারণত পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়। যদিও নারীদের দ্বিতীয় বিয়ে নিয়ে পরিস্থিতি এখন পরিবর্তন হচ্ছে। সম্প্রতি ভারতে ৩৫ বছর বয়সী মাকে বিয়ের পিড়িতে বসিয়ে আলোড়ন তুলেছেন তারই মেয়ে মমি।

    শুধু তাই নয়, নিজের মায়ের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিয়েছেন মমি। মায়ের ১৫ বছরের বিবাহিত অসুখী জীবনের ইতি টানার কথাও জানান দেন তার পোস্টে। মাকে বিয়ের পিড়িতে বসাতে পেরে নিজেও আবেগাপ্লুত ও আনন্দিত বলে জানান এই গর্বিত সন্তান।

    মেয়েরা সাধারণত সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি ও ভিডিও ব্যাপক আগ্রহের সাথে শেয়ার করে থাকে। কিন্তু নিজের মায়ের বিয়ের ছবি বা ভিডিও শেয়ার করেন এমন ঘটনা বিরল। সেই বিরল ঘটনা ঘটিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন মমি। একটি অসুখী বিয়ে শেষ করার পর মায়ের দ্বিতীয় বিয়ে সম্পর্কে মমির হৃদয়বিদারক পোস্ট ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। মায়ের বিয়ে জুড়ে খুশির অন্ত ছিল না তার। শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের বিয়ের সবকিছু তদারকি করেছে সে, প্রতিনিয়ত খুঁটিনাটির ছবি তুলে টুইটারে হালনাগাদ জানিয়ে আবেগে ভাসিয়েছে সবাইকে।

    মায়ের আগের অসুখী বিবাহিত জীবনের ইতি টানার ঘটনাও অকপটে টুইটারে বিভিন্ন পোস্টের মাধ্যমে স্বীকার করেছে মেয়েটি। তবে বিয়ের পরে বাবাকে গ্রহণ করার পর খুশিতে কেঁদে দেয় মমি। পরে মা এসে তাঁকে সান্তনা দেন।

    মাকে ফের বিয়ের পিঁড়িতে দেখে নিজের ভালোলাগাটাও শেয়ার করেছেন তিনি। মায়ের এই বিয়েতে মেয়ের আবেগঘন পোস্ট আলোড়ন তুলেছে ইন্টারনেট দুনিয়ায়। ১৬ বছর পর পরিবারে বাবা হিসেবে কোনো পুরুষকে স্বাগত জানাতে পেরে খুশি মমি। নেট দুনিয়ায় টুইটের মাধ্যমে নতুন দম্পতির প্রতি শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন অনেকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ