ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • সমুদ্রে বিধ্বস্ত হেলিকপ্টার, ১২ ঘণ্টা সাঁতরে তীরে পৌঁছালেন মন্ত্রী

    সমুদ্রে বিধ্বস্ত হেলিকপ্টার, ১২ ঘণ্টা সাঁতরে তীরে পৌঁছালেন মন্ত্রী
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ১২ ঘণ্টা সাঁতার কেটে তীরে পৌঁছেছেন মাদাগাস্কারের স্বরাষ্ট্রমন্ত্রী সার্জ গেল। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে,  সোমবারের ওই দুর্ঘটনায় সার্জ গেলসহ আরও একজন সাঁতরে তীরে পৌঁছান। এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

    তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।স্থানীয় সময় সোমবার সকালে উত্তর-পূর্ব উপকূলে একটি জাহাজডুবির স্থান পরিদর্শন করতে যাচ্ছিলেন সার্জে গেল।

    এএফপি জানায়, হেলিকপ্টারের যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সার্জ গেল ও আরেক পুলিশ কর্মকর্তা স্থানীয় সময় মঙ্গলবার সকালে সমুদ্র তীরবর্তী শহর মোহামবোকে পৃথকভাবে পৌঁছান।  ওই সময়কার একটি ভিডিওতে দেখা গেছে, তীরে পৌঁছানোর পর ৫৭ বছর বসয়ী সার্জ গেল ক্লান্ত অবস্থায় একটি ডেক চেয়ারে শুয়ে আছেন। তখনো তার পরনে ক্ল্যামোফেজ ইউনিফর্ম ছিল।

    এ সময় তিনি বলেন, আমার মৃত্যুর সময় এখনো আসেনি। তিনি আরও জানান, তার ঠাণ্ডা লাগলেও তিনি আহত হননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ