ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • করোনা টিকার সনদ না দেখালে বেতন পাবেন না সরকারি চাকরিজীবীরা

    করোনা টিকার সনদ না দেখালে বেতন পাবেন না সরকারি চাকরিজীবীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা টিকার সনদ জমা না দিলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন না বলে জানিয়েছেন ভারতের পাঞ্জাবের প্রাদেশিক সরকার। বুধবার পাঞ্জাবের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, বেতন পেতে হলে সরকারি কর্মীদের এক কিংবা দুই ডোজ করোনা টিকা নেওয়ার সদন পাঞ্জাব সরকারের জব পোর্টালে আপলোড করতে হবে।

    তবে সরকারের এই আদেশে যেসব কর্মীরা টিকা নেননি দেওয়ার ব্যাপারে কোনো কী সিদ্ধান্ত নেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।

    করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই ভারতের পাঞ্জাব সরকার এই সিদ্ধান্তের কথা জানাল।

    ভারতে এ পর্যন্ত ২১০ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।  ওমিক্রন আক্রান্ত ৯০ জন সুস্থ হয়ে গেছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে।  

    করোনা মহামারির নতুন ধরন ওমিক্রন বিশ্বের ১০৬ দেশে ছড়িয়ে পড়েছে। ইউরোপের বেশ কিছু দেশে এটি বর্তমানে তাণ্ডব দেখাচ্ছে। সুইডেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। অন্যান্য দেশে এটি ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ড. হ্যানস ক্লুগে ইউরোপের দেশগুলোর জন্য সতর্কবাণী উচ্চারণ করেছেন। বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। এতে আমাদের অঞ্চলে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়বে।

    গত সপ্তাহে ইউরোপ ও মধ্য এশিয়ায় কোভিডে ২৭ হাজার মৃত্যু হয়েছে। ২৬ লাখ নতুন সংক্রমণ ধরা পড়েছে। ডেল্ট ভ্যারিয়েন্টের চেয়েও ওমিক্রণ ভয়াবহ। গত বছরের এই সময়ের চেয়েও এবার ইউরোপে সংক্রমণের হার ৪০ শতাংশ বেশি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ