ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

স্কুলের পাঠ্য বইয়ের ঘাটতির কারণে লিবিয়ায় মন্ত্রী গ্রেফতার

স্কুলের পাঠ্য বইয়ের ঘাটতির কারণে লিবিয়ায় মন্ত্রী গ্রেফতার
মুসা আল মাগারিব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লিবিয়ায় স্কুলের পাঠ্য বইয়ের ঘাটতির কারণে দেশটির শিক্ষামন্ত্রী মুসা আল মাগারিবকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার স্কুল পাঠ্য বইয়ের ঘাটতির ব্যাপারে তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। খবর এএফপি ও আরব নিউজের।

দেশটির প্রসিকিউশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, (সম্ভাব্য) দায়িত্ব অবহেলার ব্যাপারে তদন্ত চালানোর জন্য মৌসা আল-মেগারিফকে আটক রাখা হয়েছে। পাবলিক প্রসিকিউশন বই ছাপানোর চুক্তিগত প্রক্রিয়া এবং বইয়ের ঘাটতির কারণ জানতে তদন্ত শুরু করেছে।
এতে আরো বলা হয়, এ ঘটনায় সংশিষ্ট আরো অনেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে পরিকল্পনা মন্ত্রীও রয়েছেন। উল্লেখ্য, একনায়ক মোয়াম্মার গাদ্দাফির সময় থেকেই শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বই তুলে দিয়ে আসছে লিবিয়া।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ