ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

দুই দাবিতে আজ বিএনপির জেলা পর্যায়ে সমাবেশ শুরু

দুই দাবিতে আজ বিএনপির জেলা পর্যায়ে সমাবেশ শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ বুধবার (২২ ডিসেম্বর) থেকে জেলায় সমাবেশ শুরু করছে বিএনপি। আজ দেশের ৬ জেলায় সমাবেশ করবে দলটি।

কর্মসূচির প্রথম দিনে আজ ঢাকা বিভাগের টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ হবে। স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা এসব সমাবেশ সমন্বয় করবেন।

আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে ৩২ জেলায় সমাবেশ হবে। আগামী ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ছয়টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন সাতটি করে সমাবেশ হবে। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রত্যেক জেলার জন্য পৃথক কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে গত বুধবার এক সংবাদ সম্মেলনে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ