ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • রাজকীয় তালাকের রাজকীয় ফায়সালা

    রাজকীয় তালাকের রাজকীয় ফায়সালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিবাহবিচ্ছেদের জন্য দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমকে ৫০ কোটি পাউন্ড অর্থাৎ প্রায় ৬ হাজার কোটি টাকা দিতে হবে তার সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া এবং তাদের দুই সন্তানকে।

    মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিবাহবিচ্ছেদে এই অর্থের পরিমাণ নির্ধারণ করে দেন যুক্তরাজ্যের একটি আদালত। রায়ে বিচারক মুর বলেন, হায়া ও তার সন্তানদের জন্য প্রধান হুমকি এসেছে শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের কাছ থেকে, যিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীও।

    ২০১৯ সালে হায়া তার দুই সন্তান নিয়ে যুক্তরাজ্যে পালিয়ে আসেন। তিনি জানান, শেখ মোহাম্মদ তার দুই মেয়ে শেখ লতিফা ও শেখ শামসাকে অপহরণ করিয়েছেন, এতে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছেন।

    রায়ে বলা হয়, প্রতিবছর তাদের দুই সন্তানের প্রত্যেককে ৫৬ লাখ পাউণ্ড দিতে হবে, যা সুরক্ষার জন্য ২৯ কোটি পাউণ্ডের ব্যাংক গ্যারান্টি রাখা হবে।

    এ ছাড়া শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের দেওয়া এই অর্থে ব্রিটেনে প্রিন্সেস হায়ার বিলাসবহুল ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের খরচ, নিরাপত্তার ব্যয়, ছুটি কাটানোর খরচ, নার্স-আয়ার বেতন, বুলেটপ্রুফ গাড়ি এবং তার পালিত ঘোড়া ও অন্যান্য প্রাণীর খরচও অন্তর্ভুক্ত রয়েছে।

    ৪৭ বছর বয়সী প্রিন্সেস হায়া জর্ডানের সাবেক রাজা হুসেইনের মেয়ে। তিনি শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের ছয় স্ত্রীর মধ্যে সবার চেয়ে ছোট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ