ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • ওমিক্রন মোকাবিলায় বাইডেনের নতুন ঘোষণা

    ওমিক্রন মোকাবিলায় বাইডেনের নতুন ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় নতুন সমন্বিত প্রচেষ্টার ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

    যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে কীভাবে ওমিক্রন মোকাবিলা করা হবে, তার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন প্রেসিডেন্ট জো বাইডেন।

    বাইডেনের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের যেসব হাসপাতালে স্বাস্থ্যকর্মী কম, সেখানে ফেডারেল স্বাস্থ্যকর্মীদের পাঠানো এবং চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত মজুদ রাখাসহ বিনামূল্যে ৫০ কোটি কোভিড-১৯ টেস্ট কিট সরবরাহ করা হবে।

    জো বাইডেন বলেন, কোভিড-১৯ টিকার পূর্ণাঙ্গ ডোজপ্রাপ্ত ব্যক্তিরা বিশেষত, যাঁরা বুস্টার শট নিয়েছেন, তাঁরা পরিবার ও বন্ধুদের সঙ্গে আসন্ন বড়দিন ও নববর্ষের ছুটি নিরাপদে উদ্যাপন করতে পারবেন। আমাদের সবার ওমিক্রন সম্পর্কে উদ্বিগ্ন হওয়া উচিত, তবে আতঙ্কিত হওয়া উচিত নয়। যদি আপনি টিকার পূর্ণাঙ্গ ডোজ না নেন, তাহলে আপনার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’

    দেশটির টিকা না নেওয়া চার কোটি মানুষকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, ‘দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। দেশপ্রেমিক হিসেবে টিকা নেওয়া আপনাদের কর্তব্য। আপনার সিদ্ধান্তহীনতা (টিকা নেবেন কি না) আপনাকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করাতে পারে। তাই অনুগ্রহ করে টিকা নিন। এটি আপনার দায়িত্বের মধ্যে পড়ে।’

    উল্লেখ্য, নতুন করে যুক্তরাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টে গত সোমবার (২০ মার্চ) রেকর্ড সংখ্যক এক লাখ ৪৩ হাজার জন সংক্রমিত হয়েছে। মারা গেছে এক হাজার ৩০০ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ