ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • এরদোগানের ভাষণের পর হু হু করে বাড়ল লিরার দাম

    এরদোগানের ভাষণের পর হু হু করে বাড়ল লিরার দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডলারের বিপরীতে লিরার দাম পড়ে যাওয়ার মধ্যে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।  এর পর থেকে ডলারের বিপরীতে লিরার দাম বাড়তে দেখা গেছে।

    ডলারের বিপরীতে সোমবার এক ঘণ্টায় লিরার দাম বেড়েছে ২২ শতাংশ আর চার ঘণ্টায় বেড়েছে ৩৩ শতাংশ।

    তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু নিউজের সাংবাদিক সারোয়ার আলম জানান, এরদোগানের নতুন অর্থনৈতিক মডেলের ঘোষণার পরে হু হু করে বাড়তে থাকে লিরার দাম। সন্ধ্যা ৭টায় ডলারের বিপরীতে ১ ডলার ছিল ১৮.৩৫ লিরা। কিন্তু রাত ৮টায় তা দাঁড়ায় ১৪.৬৫ লিরায়। এরপর রাত ১১টায় দাম দাঁড়ায় ১২.৭৫ লিরায়।  

    মঙ্গলবার সকালে দাম আরও বেড়ে দাঁড়ায় ১১.৯১ লিরায়।

    তিনি জানান, লিরার এই মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলে এরদোগান আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারেন এবং ২০২২ সালের শেষ দিকে নির্বাচনে যেতে পারে তুরস্ক।

    টিভিতে দেওয়া এক ভাষণে এরদোগান জানিয়েছেন, তিনি ইসলামকে অনুসরণ করেই চলবেন। সে জন্যই তিনি সুদের হার কম করতে বলেছেন। তবে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করবেন এবং পেনশন তহবিলে আরও অর্থ দেবেন।

    তুর্কি প্রেসিডেন্ট বলেন, একজন মুসলিম হিসাবে আমি সেটাই করব, যা আমাকে ধর্ম করতে বলে। সেটিই আমার কাছে একমাত্র নীতিনির্দেশিকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ