ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news

কাঠালিয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত ৫

কাঠালিয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত ৫
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির কাঠালিয়ার হেতালবুনিয়া গ্রামে রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জমিজমা নিয়ে বিরোধের সালিশির বৈঠক চলা অবস্থায় আশিষ কুমার মন্ডলের বাড়িতে একই বাড়ির রাজিব দাস, রতন দাস, সঞ্জিব দাস, সুব্রত দাস, সোহেল সরদার, ইয়াছিন সরদার, সহ অঙ্ঘাত ৪০/৫০ জন অর্তকিত হামলা ও ভাংচুর করেন।

হামলায় অশিষ কুমার মন্ডল সহ তার পরিবারের লোকজন কে পিটিয়ে আহত করা হয়। এই বিষয় আশিষ কুমার কাঠালিয়া থানায় চিহ্নিত ৭ ও অজ্ঞাত ৪০/৫০ জনকে বিবাদী করে অভিযোগ দাখিল করেন।

অভিযোগে আশিষ উল্লেখ করেন, আমাদের সাথে উল্লেখিত বিবাদীদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে। আমরা স্থানীয় সালিশগণের সাথে সালিশি বৈঠকে বসি। এসময় কথা কাটাকাটি হলে প্রতিপক্ষ বিবাদীরা পুর্ব পরিকল্পিত ভাবে কিছু বুঝে উঠার আগেই আমাদের উপর হামলা ও ভাংচুর করে।
 
অভিযুক্ত রাজিব, রতন সুব্রত দাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এই বিষয় কাঠালিয়া থানার অফিসার ইনর্চাজ মো: মুরাদ আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন