ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • হঠাৎ স্বামী-সন্তান নিয়ে দেশে ফিরলেন অভিনেত্রী শায়না

     হঠাৎ স্বামী-সন্তান নিয়ে দেশে ফিরলেন অভিনেত্রী শায়না
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের জনপ্রিয় গানটির কথা নিশ্চয়ই মনে আছে সবার? সেই গান কাঁদিয়েছিল অনেক প্রেমিকের মন। গানের ভিডিওতে হাজির হয়ে রাতারাতি সবার নজর কেড়েছিলেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। তার মিষ্টি হাসিতেই পাগল করে দিয়েছিলেন সবাইকে।

    এরপর তুমুল ব্যস্ত হয়ে পড়েন মিডিয়ায়। ২০০৬ সালে ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। বিজ্ঞাপন, নাটকে নিয়মিত দেখা যাচ্ছিল তাকে।


    জনপ্রিয়তা নিয়ে নাম লেখান সিনেমায়। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মেহেরজান’ নামের সেই সিনেমা কম জল ঘোলা করেনি এ দেশের চলচ্চিত্রাঙ্গনে। সিনেমাটিতে মেহেরজানের কিশোরীবেলার চরিত্রে কাজ করেন শায়না। পরিণত বয়সের মেহেরজান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের নামি অভিনেত্রী জয়া বচ্চন।

    চারদিকে নানা আলোচনা শায়নাকে ঘিরে এমন সময় হুট করে শায়না পাড়ি জমান সুদূর লন্ডনে। সেখানেই বিয়ে করে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর সঙ্গে পাতলেন সুখের সংসার। স্বামীর নাম মাসুদ রানা।

    মিষ্টি চেহারার সেই শায়নার ঘরে এখন দুই সন্তান। ২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর প্রথম সন্তানের মুখ দেখেন। সেবার মেয়ে সন্তানের মা হয়েছিলেন তিনি। তার মেয়ের নাম আরশিয়া।

    নতুন খবর হলো, অনেক দিন পর দেশে ফিরেছেন শায়না। রোববার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে এক ভিডিও পোস্ট করে শায়নাই দিলেন এই খবর। ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্ন যাবে বাড়ি আমার। অবশেষে আমরা আমাদের ঘরে ফিরেছি।’

    ভিডিওতে শায়নার সঙ্গে তার স্বামী ও সন্তানদেরও দেখা গেছে। তবে কতদিনের দিনের জন্য দেশে এলেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ