ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news

ঝালকাঠিতেও মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

 ঝালকাঠিতেও মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনিসহ নারীদের নিয়ে অশালীন মন্তব্য করায় সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে করা মানহানি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ঝালকাঠির আদালত।

রোববার (১৯ ডিসেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সৈয়দ হোসেন বাদী হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। বিচারক আবুল কালাম আজাদ শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন।

বাদীর আইনজীবী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। আদালত সূত্র জানায়, নারীর প্রতি অমর্যাদাকর, অশালীন বক্তব্য ও বিদ্বেষ সৃষ্টি করায় মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করা হয়। যে অভিযোগ আনা হয়েছে সেটি এ আদালতের ভৌগোলিক এলাকার বাইরে।

এ ঘটনায় আবেদনকারী সরাসরি সংক্ষুব্ধ হওয়ার সুযোগ নেই বলে আদালত মামলার আবেদন খারিজ করে দেন। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, মামলার আবেদন গ্রহণ না করায় তারা সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন