ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • পটুয়াখালীতে নববধূর আত্মহত্যা

    পটুয়াখালীতে নববধূর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে ওড়নায় ‘তোমাকে ভালোবাসি’ লিখে কুলসুম বেগম (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট এলাকায় বাবার বাড়ির বসতঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ পশ্চিম হেতালিয়া বাঁধঘাটের কবির গাজীর মেয়ে।  

    স্থানীয় সূত্র জানায়, পাঁচ মাস আগে কুলসুমের সঙ্গে আউলিয়াপুর এলাকার মাসুদের সঙ্গে বিয়ে হয়। কিন্তু কুলসুমের সঙ্গে অন্য এক ছেলের সম্পর্ক থাকায় তিনি এ বিয়ে মেনে নেননি। বুধবার গভীর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ওড়নায় ‘আর তোমাকে ভালোবাসি’ লিখে আত্মহত্যা করেন কুলসুম।  

     নিহতের মা ফরিদা বেগম বলেন, প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে কুলসুম। সকালে ঘুম থেকে উঠে কুলসুমের রুমে গেলে আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া লাশ দেখতে পাই। আমার মেয়েকে ৫ মাস আগে আউলিয়াপুর ইউনিয়নের মাসুদের সঙ্গে বিয়ে দেই। ঈদুল ফিতরের পর পারিবারিকভাবে তুলে দেয়া হবে মেয়েকে। 

    এরই মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কুলসুম। ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। যে ওড়না দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন, তাতে ‘আর তোমাকে ভালোবাসি’ লেখা রয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ