ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে মুরাদ হাসানের নামে মানহানীর মামলার আবেদন খারিজ

    ঝালকাঠিতে মুরাদ হাসানের নামে মানহানীর মামলার আবেদন খারিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিসহ নারীদের নিয়ে অশালীন মন্তব্য করায় সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে করা মানহানী মামলার আবেদন খারিজ করে করা হয়েছে। রবিবার সকালে জেলা বিএনপির আহŸায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সৈয়দ হোসেন বাদী হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। বিচারক আবুল কালাম আজাদ শুনানী শেষে আবেদনটি খারিজ করে দেন। বাদীর আইনজীবী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। 

    আদালত সূত্র জানায়, নারীর প্রতি অমর্যাদাকর, অশালীন বক্তব্য ও বিদ্বেষ সৃষ্টি করায় মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানীর মামলার আবেদন করা হয়। যে অভিযোগ আনা হয়েছে তা এ আদালতের ভৌগোলিক এলাকার বাইরের ঘটনা এবং আবেদনকারী এ ঘটনায় সরাসরি সংক্ষুব্ধ হওয়ার সুযোগ নেই বলে আদালত মামলার আবেদন খারিজ করে দেন।

    সম্প্রতি নাহিদ রেইনস নামে একটি ফেসবুক পেজ থেকে লাইভে এসে খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশালীন মন্তব্য করেন মুরাদ হাসান। এরপর এক নায়িকার সঙ্গে তাঁর আপত্তিকর কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এ নিয়ে সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন। গত ৭ ডিসেম্বর পদত্যাগ করেন মুরাদ।

    বাদীর আইনজীবী ঝালাকঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, মামলার আবেদন গ্রহণ না করায় তাঁরা সংক্ষুব্দ। এ ব্যাপারে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

    মামলার আবেদনকালে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাসিমুল হাসান, শামীম আলম বাবু, মিজানুর রহমান মুবিন, মুশফিকুর রহমান বাবু ও তরিকুল ইসলাম। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ