ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি নিয়ে মুখ খুললেন মেহজাবিন

     পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি নিয়ে মুখ খুললেন মেহজাবিন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশীয় টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে নির্মাতা আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে রয়েছে নানা গুঞ্জন। নিজেদের একান্ত ছবি প্রকাশ করে সেই গুঞ্জনকে উস্কে দিয়েছেন এই নির্মাতা।

    শনিবার (১৮ ডিসেম্বর) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেহজাবিনের একটি ছবি শেয়ার করেন রাজীব। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবিন। নির্মাতার বুকে মাথা রেখেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’। ছবিটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


    এতদিন প্রেমের বিষয়টি এড়িয়ে গেছেন মেহজাবিন ও রাজীব। কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। তবে এবার নতুন করে এই ছবি সামনে আসার পর এ বিষয়ে মুখ খুললেন মেহজাবিন চৌধুরী।

    প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বললেও এই অভিনেত্রীর ভাষ্য, প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকা উচিত। এমনকি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কারো সঙ্গে আলাপ করতেও ইচ্ছুক না বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।

    এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমলে নির্মাতা আদনান আল রাজীবের হাত ধরে ঘুরতে দেখা যায় মেহজাবিনকে। রাজীবকে বরাবর ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন এ অভিনেত্রী। তবে রাজীবের ইনস্টাগ্রাম ওয়ালে এই অভিনেত্রীর বিভিন্ন মুহূর্তের ছবি ভেসে বেড়াচ্ছে। সেগুলোতেই স্পষ্ট, প্রায়ই একসঙ্গে সময় কাটান তারা।

    প্রসঙ্গত, মেহজাবিন ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে তিনি এখনও কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি।

    অন্যদিকে আদনান আল রাজীব দেশের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম। বিজ্ঞাপন, নাটকে নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। এ ছাড়া মাস কয়েক আগে মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ