ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আফগানিস্তান নিয়ে যে আহ্বান জানালেন ১২ মার্কিন জেনারেল-রাষ্ট্রদূত

    আফগানিস্তান নিয়ে যে আহ্বান জানালেন ১২ মার্কিন জেনারেল-রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সাবেক ১২ জন জেনারেল এবং রাষ্ট্রদূত বাইডেন প্রশাসনের প্রতি আফগানিস্তানের অর্থনৈতিক পতন ঠেকানোর আহ্বান জানিয়েছেন।

    যৌথ এক বার্তায় তারা বলেছেন, আফগানিস্তানের অর্থনীতি এবং সরকারের পতন ঠেকাতে খাদ্য এবং ওষুধ ছাড়াও আফগানিস্তানে স্থিতিশীল একটি বিনিময় মাধ্যম এবং ব্যাংকিং ব্যবস্থা দাঁড় করানো প্রয়োজন।

    চিঠিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন- আফগানিস্তানে ন্যাটো জোটের নেতৃত্ব দেওয়া তিন কমান্ডার ক্যাম্পবেল, জন নিকোলসন এবং ডেভিড পেটারাস এবং কাবুল ও ইসলামাবাদে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকরা রায়ান ক্রকার এবং রিচার্ড ওলসন।

    প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনকে পাঠানো চিঠিতে তারা বলেন, রাষ্ট্রের মৌলিক কার্যাবলি চালু রাখতে হলে আফগানিস্তানের স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং গুরুত্বপূর্ণ কর্মীদের অবশ্যই বেতন  দিতে হবে। তালেবানের ক্ষমতা দখল তাদেরও হতাশ করেছে উল্লেখ করে তারা বলেন, তবুও আফগানিস্তানের মানুষদের সহায়তা করতে যুক্তরাষ্ট্রের ‘মর্যাদা এবং নৈতিক’ বাধ্যবাধকতা রয়েছে।

    চিঠিতে স্বাক্ষরকারীরা বাইডেন প্রশাসনকে স্মরণ করিয়ে দেন, তালেবানের শাসনামলেও দেশটির নাগরিক সমাজ (সিভিল সোসাইটি) তাদের কাজ চালু রেখেছে। সুতরাং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক দাতাদের কাজ করা উচিত।

    সূত্র: ডন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ