ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • শ্রাবন্তীর ‘কোকা কোলা’ খাননি রোনালদো, নেট দুনিয়ায় হাস্যরস!

    শ্রাবন্তীর ‘কোকা কোলা’ খাননি রোনালদো, নেট দুনিয়ায় হাস্যরস!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল-হাঙ্গেরি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কোকা কোলার বোতল সরিয়ে রেখেছিলেন রোনালদো। তিনি তুলে নিয়েছিলেন পানির বোতল। ভীষণ ফিটনেস সচেতন পর্তুগাল তারকা কোমল পানীয় পরিহার করে ‘পানি খান, কোক নয়’ কথাটা বলে স্বাস্থ্যসচেতনতার বিষয়টি বুঝিয়ে দিয়েছিলেন।

    এই ঘটনায় শেয়ারবাজারে ক্ষতির মুখোমুখি হয়েছিল কোকা কোলা। মাত্র আধ ঘণ্টার ব্যবধানে কোকা কোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে গিয়েছিল। ওই ঘটনাটি টেনেই টালিউডের তারকা অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে রোনালদোর নাম জুড়ে দিয়েছিলেন এক নেটাগরিক।


    এখন প্রশ্ন আসতে পারে রোনালদোর পানীয়ের বোতল সরানোর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক কী? কানেকশনটা হলো ২০১১ সালে শ্রাবন্তী ও সোহম জুটির ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবিটি বেশ জনপ্রিয়তা পায়। সেই ছবির গান ‘কোকা কোলা’ও পেয়েছিল শ্রোতাপ্রিয়তা। সেখানে সোহম ও শ্রাবন্তীকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যায়।

    এবার ওই ব্যক্তি প্রযুক্তির সাহায্যে সোহমের পরিবর্তে রোনালদোকে বসিয়ে দিয়েছিলেন। তার সঙ্গে গানের দু’টি পংক্তি জুড়ে দেন। নেটাগরিকের মিমে দেখা যায় রোনালদো হেসে হেসে শ্রাবন্তীকে বলছেন ‘যতই বলো আমায় বোকা ভোলা আরে বোকা ভোলা, খাবো না তোর আমি কোকা কোলা’। মিমটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ