ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ঝালকাঠিতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

    ঝালকাঠিতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝালকাঠির নলছিটিতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃৃত্তরা। শনিবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে শ্রীরামপুর এলাকা থেকে অটোরিকশাচালক আবদুস ছোবাহান খলিফার (৬০) লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, যাত্রীবেশে উঠে চালককে মাফলার দিয়ে শ্বাসরোধে হত্যার পরে লাশ রাস্তার পাশে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃৃত্তরা। নিহত ছোবাহান খলিফা নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের রশিদ খলিফার ছেলে। তাঁর স্ত্রী ও চার সন্তান রয়েছে।

    পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেলে বাড়ি থেকে যাত্রীবাহী অটোরিকশা নিয়ে বের হন আবদুস ছোবাহান খলিফা। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্নস্থানে খুঁজেও তাকে পায়নি। শনিবার সকালে শ্রীরামপুর এলাকায় মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। বরিশাল ও ঝালকাঠি পুলিশের অপরাদ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক কর্মকর্তারা লাশের পরীক্ষা নিরাক্ষা করেন। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

    নিহতের ছেলে মো. আল মামুন বলেন, আমার বাবা নলছিটি-দপিদপিয়া সড়কে অটোরিকশা চালায়। মাঝে মধ্যে বরিশালের রূপাতলী যায়। হয়তো কোন যাত্রী নিয়ে রাতে রূপাতলী থেকে ঝালকাঠির দিকে যাচ্ছিল। ওই সময় তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে একটি চক্র। অটোরিকশাটি এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। 

    ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক জানান, যাত্রীবেশে দুর্বৃত্তরা অটোরিকশায় উঠে রাতে যেকোন সময় চালককে মাফলার ও গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটি উদ্ধারের জন্য বিভিন্নস্থানের চেকপোস্টে বলা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ