ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • মেহজাবিনকে জড়িয়ে রাজীব বললেন- ‘ভালোই লাগে’

    মেহজাবিনকে জড়িয়ে রাজীব বললেন- ‘ভালোই লাগে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে নির্মাতা আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলেননি তারা।

    এবার রাজীব নিজেই তাদের একান্ত ছবি শেয়ার করে গুঞ্জন উসকে দিলেন।  


    শনিবার (১৮ ডিসেম্বর) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেহজাবিনের একটি ছবি শেয়ার করেন রাজীব। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবিন। তার বুকে মাথা রেখেছেন এই অভিনেত্রী।  

    এই ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’। এ ছাড়াও আদনানের ফেসবুকেও বেশ কিছু ছবিতে তার সঙ্গে মেহজাবিনকে দেখা গেছে।

    মেহজাবিন ও রাজীবকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে শোনা গেছে। আবার তাদের বিয়ের গুঞ্জনও শোনা গেছে একাধিকবার। কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। এবার ছবি আপলোডের মাধ্যমে যেন এক প্রকারের প্রেমের বিষয়টি স্বীকার করে নিলেন তারা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ