ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • পথের কুকুরদের খাওয়ানোর কারণে ৮ লাখ টাকা জরিমানা!

    পথের কুকুরদের খাওয়ানোর কারণে ৮ লাখ টাকা জরিমানা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাস্তার কুকুরদের ডেকে খাবার দেওয়ার কারণে একজন নারীকে আট লাখ টাকা জরিমানা করেছে আবাসিক এলাকা ব্যবস্থাপনা কমিটি। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

    আবাসিক এলাকার বাসিন্দা অংশু সিংহ সাংবাদিকদের জানান, কুকুরগুলোকে খেতে দেওয়ার জন্য দিন প্রতি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরই মধ্যে তার সেই জরিমানা আট লাখ টাকায় পৌঁছেছে।

    লীলা বর্মা নামে আবাসিক এলাকার অন্য এক বাসিন্দার অভিযোগ, আবাসিক এলাকার ভেতরে কুকুর ঘুরে বেড়ায়। সেই কুকুরগুলোকে আবাসিক এলাকার অনেক বাসিন্দা খেতে দেন। তাদের খেতে দেওয়ার বিষয়টি অনেক দিন ধরেই লক্ষ করছিলেন আবাসিক এলাকার নিরাপত্তারক্ষী।

    কারা কুকুরগুলোকে খেতে দিচ্ছে, তাদের নামও নথিভুক্ত করে রেখেছিলেন। তার পর সেই নামগুলো ম্যানেজমেন্ট কমিটির হাতে তুলে দেন তিনি। তার পরই জরিমানার খাঁড়া নেমে আসে ওই ব্যক্তিদের ওপর।

    যদিও কমিটি বিষয়টি অস্বীকার করেছে। কমিটির সম্পাদক বিনীতা শ্রীনন্দনের পাল্টা অভিযোগ, কুকুরের জন্য বাচ্চারা আবাসন চত্বরে ঠিক মতো দৌড়াদৌড়ি করতে পারে না। বয়স্ক ব্যক্তিরাও ভয়ে থাকেন। তাছাড়া কুকুরগুলো যত্রতত্র নোংরা করে।

    তাদের অত্যাচারে এবং ডাকাডাকিতে আবাসনের বাসিন্দারা রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না। কুকুরদের জন্য আশপাশ ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও কিছু বাসিন্দা তাদের খেতে দেয় বলে অভিযোগ কমিটির সম্পাদকের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ