ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • প্রেমিকার স্বামীর কাছে ধরা পড়ার ভয়ে ছয়তলা থেকে ঝাঁপ!

    প্রেমিকার স্বামীর কাছে ধরা পড়ার ভয়ে ছয়তলা থেকে ঝাঁপ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমিকার স্বামীর কাছে ধরা পড়ার ভয়ে ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। ভারতীয় গণমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজস্থানের জয়পুরে বুধবার (১৫ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।

    খবরে বলা হয়, উত্তর প্রদেশের বাসিন্দা মহসিনের (২৯) সঙ্গে জয়পুরের প্রতাপনগর এলাকায় বসবাসরত এক বিবাহিত তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণীর দুইটি মেয়েও রয়েছে।

    দুই বছর আগে মহসিনের সঙ্গে ওই তরুণী তার দুই মেয়েকে রেখেই পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের সহায়তায় ওই তরুণীর স্বামী তাকে খুঁজে আনেন। তবে মহসিনের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল।

    ওই তরুণীর স্বামী তার প্রথম স্ত্রীর কাছে গেলে মহসিন প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু সময়ের আগেই প্রেমিকার স্বামী ফিরে আসায় মহসিন দিশেহারা হয়ে ফ্ল্যাটের বারান্দা থেকে লাফ দেন।

    সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ