ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • ধর্ষণ অনিবার্য হলে ‘শুয়ে পড়ুন ’ বলে তোপে তিনি

    ধর্ষণ অনিবার্য হলে ‘শুয়ে পড়ুন ’ বলে তোপে তিনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্ষণ নিয়ে ‘বাজে’ মন্তব্য করে ব্যাপক সমালোচনায় পড়েছেন ভারতের কর্ণাটক বিধানসভার সাবেক স্পিকার তথা কংগ্রেস বিধায়ক রমেশ কুমার।

    বলেছেন, ‘একটা কথা আছে যে ধর্ষণ অনিবার্য হলে শুয়ে পড়ুন এবং উপভোগ করুন। আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন ঠিক সেটাই।’

    বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রমেশ কুমার বিধানসভার স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরির উদ্দেশে অধিবেশনে এসব কথা বলেন।

    ভারতের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা শুক্রবার রাজ্য বিধানসভায় ধর্ষণ সংক্রান্ত মন্তব্যের জন্য কর্ণাটকের কংগ্রেস বিধায়ক রমেশ কুমারের নিন্দা জানান। খবর হিন্দুস্তান টাইমসের।

    তবে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান রমেশ কুমার।

    বলেন, ‘আমি বিধানসভায় যে বক্তব্য রেখেছিলাম, তাতে যদি সমাজের কোনো অংশ, বিশেষ করে নারীরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে দুঃখ প্রকাশ করতে আমার কোনো দ্বিধা নেই।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ