ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করলো ভারত

    অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করলো ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য গোপন করার অভিযোগে যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করলো ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। দেশটির ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ বহুজাতিক প্রতিষ্ঠানের দুই বছরের পুরোনো চুক্তিকেও আপাতত স্থগিত ঘোষণা করেছে সিসিআই। শুক্রবার (১৭ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    সিসিআই জানিয়েছে, একাধিক নিয়ম লঙ্ঘন করে তথ্য গোপন করার কারণে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে।

    সিসিআই নিয়ম লঙ্ঘনের ব্যাখ্যা হিসেবে জানিয়েছে, অ্যামাজন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছে, যাতে প্রতিযোগিতা কমিশনের ছাড়পত্র পেতে সমস্যা না হয়। এই কারণে অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করেছে সিসিআই। এই সময়ের মধ্যে সিসিআই ওই চুক্তিপত্র আবার খতিয়ে দেখবে। ততদিন পর্যন্ত চুক্তি স্থগিত।

    অ্যামাজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতের প্রতিযোগিতা কমিশনের এই সংক্রান্ত নির্দেশনামা তারা পড়ে দেখছে। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

    ২০১৯ সালে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তিতে ছাড়পত্র দেওয়ার সময় সিসিআই উল্লেখ করেছিল, অধিগ্রহণকারী (এ ক্ষেত্রে অ্যামাজন) ভুল তথ্য দিলে তৎক্ষণাৎ ছাড়পত্র বাতিল করা হবে। গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অ্যামাজন দুই সপ্তাহ বাড়তি সময় দিয়েছিল। শুক্রবার এই নির্দেশের পর অ্যামাজনের পদক্ষেপ কী হয় সেটাই এখন দেখার বিষয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ