ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও নগদ সহায়তা প্রদান

    ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও নগদ সহায়তা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে ঝালকাঠির রাজাপুরে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ১৫জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব এম মনিরুজ্জামান মনির। রাজাপুরের সন্তান মনিরুজ্জামান মনির বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননার ক্রেস্ট ও নগদ ৫ হাজার করে টাকা তুলে দেন। সম্মাননা পেয়ে খুশি বীর মুক্তিযোদ্ধারা।

    অনুষ্ঠানে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ ও সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জিয়া হায়দার লিটন বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান বলেন, স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান চীর অম্লান। তাঁরা দেশের সূর্য্য সন্তান। তাদের সম্মাননা দিতে পেরে নিজেকে ধন্য মনে করেন কেন্দ্রীয় এ নেতা। পরে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শত শত মানুষ এ অনুষ্ঠান উপভোগ করেন।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ