ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিয়ের আসরে গুলি ছুড়লেন বর-কনে

    বিয়ের আসরে গুলি ছুড়লেন বর-কনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়েকে স্মৃতিময় করে রাখতে কত কিছুই না করে থাকেন বর-কনে।করেন ব্যতিক্রমী কর্মকাণ্ড। কিন্তু বিয়েতে যদি বর-কনে গুলি ছোড়েন তাহলে সেটি কেমন হবে একবার ভাবুন তো?

    হ্যাঁ এমনটিই করেছেন ভারতের রাজধানী দিল্লির কাছে গাজিয়াবাদের বিয়ের আসরে এক বর-কনে।

    তাদের একসঙ্গে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন প্রকাশ করেছে।

    ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে বর কালো রঙের ব্লেজার ও মাথায় পাগড়ি পড়ে কনেকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এ সময় হাতে অস্ত্র নিয়ে উপরের দিকে পর পর দুইটি গুলি ছুড়ছেন। তার পাশেই হাসিমুখে দাঁড়িয়ে আছে কনে। গুলি ছোড়ার সময় বরের হাতও ধরেছিলেন তিনি।

    বিয়েতে আনন্দ উদযাপনের জন্য ভারতের উত্তরাঞ্চলে গুলি ছোড়া সাধারণ ব্যাপার। তবে এ ভাবে আনন্দ উদযাপন করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। চলতি বছরের আগস্টে দিল্লিতে জন্মদিনের অনুষ্ঠানে গুলি চালানোর জন্য দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।মাসখানেক আগে গাজিয়াবাদে এক পার্টিতে গুলি ছুড়ে উদযাপনের সময় ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয় বলে জানিয়েছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ