ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন রাই, নিহত ১২

    ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন রাই, নিহত ১২
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ‘টাইফুন রাই’। এ ঘটনায় অন্তত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩ লাখের বেশি মানুষ বাড়িঘর এবং সমুদ্র সৈকতের রিসোর্টগুলো থেকে আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

    ফিলিপাইনের জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) যখন ‘সুপার টাইফুন’ রাই আঘাত হেনেছিল তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২০ মাইল)। শুক্রবার সকালে গতিবেগ কমে ঘণ্টায় ১৫০ কিলোমিটার হয়।

    টাইফুনে নিহতদের সবাই দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র পালাওয়ান দ্বীপের। তবে টাইফুনে সিয়ারগাও, ভিসায়াস এবং মিন্দানাও দ্বীপও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক রিকারডো জালাড।

    ফিলিপাইনের একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি ডেনিস দাতু বার্তা সংস্থা এএফপিকে বলেন, সিয়ারগাও দ্বীপের প্রতিটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিয়ারগাও দ্বীপের বাসিন্দারা হতভম্ব ও উদভ্রান্ত, শহরে বোমা পড়লে বা সামরিক আগ্রাসন শুরু হলে মানসিক অবস্থা যেমন হয়।

    সূত্র: এএফপি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ