ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • মাহাথির মোহাম্মদ হাসপাতালে

     মাহাথির মোহাম্মদ হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সামগ্রিক মেডিকেল চেকআপ করা হবে। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ রয়টার্সকে এমনটি জানিয়েছে।    

    দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, ৯৬ বছর বয়সী মাহাথিরকে সামগ্রিক মেডিকেল চেকাপের মধ্য দিয়ে যেতে হবে। তাকে পর্যবেক্ষণে রাখা হবে।  

    তবে হার্ট ইনস্টিটিউট এটি জানায়নি যে, কেন মাহাথিরকে ভর্তি করা হয়েছে। মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রীর মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মাহাথির মোহাম্মদকে আগামী কয়েকদিন ভর্তি থাকতে হবে।  
     
    মালয়েশিয়ায় সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। তার হার্টে সমস্যার ইতিহাস রয়েছে। এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। একটি বাইপাস সার্জারিও করা হয়েছে তার।   

    ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ধরে মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ৯২ বছর বয়সে ২০১৮ সালে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব।   


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ