ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

    হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে (৯৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভর্তির কারণ এখনও স্পষ্ট করা হয়নি।

    বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

    এতে আরও বলা হয়েছে, মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেক-আপ এবং আরও পর্যবেক্ষণে রাখা হবে। তবে তাকে ভর্তির কারণ এখনও স্পষ্ট করা হয়নি। তার মুখপাত্রও এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ।

    জানা গেছে, মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হৃদরোগের সমস্যা রয়েছে। এর আগেও তার হার্ট অ্যাটাক হয়েছে এবং বাইপাস সার্জারি করেছেন।

    উল্লেখ্য, মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাকে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ