ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • সন্তানের সামনেই অভিনেত্রীকে গুলি করে হত্যা

    সন্তানের সামনেই অভিনেত্রীকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকান অভিনেত্রী এবং গায়িকা তানিয়া ম্যান্ডোজাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দেশটির মোরেলোস রাজ্যের একটি ফুটবল একাডেমিতে তার ১১ বছর বয়সী ছেলেকে নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ছেলে ঠিক মায়ের কাছে আসার আগেই সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।

    শুক্রবার (১৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তানিয়া ম্যান্ডোজা অন্য অভিভাবকদের সঙ্গে কুয়ের্নাভাকা শহরের স্পোর্টিং কমপ্লেক্সের বাইরে ছিলেন। এ সময় দুজন সশস্ত্র লোক মোটরবাইকে করে ওই স্থানে যান। পালিয়ে যাওয়ার আগে এদের একজন তাকে একাধিকবার গুলি করেন।

    সরকারি তথ্য অনুযায়ী, গত বছর মেক্সিকোতে প্রতিদিন অন্তত ১০ জন নারী খুন হয়েছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, হত্যার শিকার হওয়ার নারীদের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ। লিঙ্গের কারণে তাদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে।

    ৪২ বছর বয়সী তানিয়া ম্যান্ডোজা ২০০৫ সালে একটি চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি বেশ কয়েকটি সোপ অপেরাতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে একজন গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার পাঁচটি অ্যালবাম রয়েছে।

    এর আগে ২০১০ সালে স্বামী ও ছয় মাস বয়সী ছেলের সঙ্গে তাকে অপহরণ করা হয়েছিল। এরপর থেকে মোরেলোস স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিসে তিনি একাধিক মৃত্যুর হুমকির কথা জানিয়েছেন।

    তবে তাকে হত্যার পেছনে কে বা কোনো সম্ভাব্য উদ্দেশ্য ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। গুলি চালানোর পর সন্দেহভাজনদের খোঁজে পুলিশ অভিযান চালালেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ