ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • কাঁঠালিয়ায় স্বাধীনতার বিজয় দিবস উদযাপন

    কাঁঠালিয়ায় স্বাধীনতার বিজয় দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    মহান বিজয় দিবসে  বাঙালি জাতির এক গৌরবময় অধ্যায়।দীর্ঘ নয় মাস মুক্তি সংগ্রামে ৩০ লক্ষ শহীদের রক্ত ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময় বীর বাঙালি ছিনিয়ে এনেছে বিজয়।আমরা পেয়েছি সার্বভৌম স্বাধীন বাংলাদেশ। ১৬ ডিসেম্বর ঝালকাঠির কাঁঠালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে  উপজেলা প্রশাসনে তত্ত্বাবধানে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে, ২ দিনব্যাপী পালিত হচ্ছে বিজয় দিবস।

    এখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বধু শিকদার, বিশেষ অতিথি  মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার্স ইনচার্জ কাঠালিয়া থানা।  

     অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান উজির সিকদার সহ অন্যানরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। ভোররাতে  ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা, সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয়  পতাকা উত্তোলন ও কুচ কাওয়াজ প্রদর্শন , সকাল ১০টায় মুক্তিযুদ্ধের বিষয় শিশুদের  চিত্রাংকন, ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত রচনা প্রতিযোগিতা । এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুল-কলেজ-মাদ্রাসা সহ পুলিশ আনসার ভিডিপি এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।  সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা, মসজিদ  মন্দির,  গির্জায়, বিশেষ প্রার্থনা। হাসপাতাল, এতিমখানা, অনাথ আশ্রমে উন্নত খাবার ব্যবস্থা পরিবেশন  করা হয়েছে।

    মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমান্য  চলচ্চিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পরে রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান  এ দিবসটি তে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ