ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • বিশ্বজুড়ে ২০২১ সালে ৪৬ সাংবাদিক নিহত, কারাগারে ৪৮৮: আরএসএফ

    বিশ্বজুড়ে ২০২১ সালে ৪৬ সাংবাদিক নিহত, কারাগারে ৪৮৮: আরএসএফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২১ সালে বিশ্বজুড়ে ৪৬ সাংবাদিক নিহত হয়েছেন, বন্দি করা হয়েছে রেকর্ড ৪৮৮ সাংবাদিককে।

    রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর ডয়চে ভেলের।

    আরএসএফ-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে ৪৮৮ জন সাংবাদিক জেলে ছিলেন- যা ১৯৯৫ সালে গণনা শুরুর পর সর্বোচ্চ৷ মিয়ানমার, বেলারুশ ও হংকংয়ে গণমাধ্যমের ওপর হামলার কারণে এত সংখ্যক সাংবাদিক গ্রেফতার হয়েছেন।

    অপরদিকে, ২০২১ সালে ৪৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, যা গণনা শুরুর পর সবচেয়ে কম৷

    গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থা আরএসএফ বলছে, ২০২১ সালে ৬০ জন নারী সাংবাদিক আটক হয়েছেন৷ এটিও একটি রেকর্ড।

    সবচেয়ে বেশি সাংবাদিক আটক করেছে চীন৷ আরএসএফ এর হিসেবে সংখ্যাটি ১২৭। এর পরেই আছে মিয়ানমার (৫৩), ভিয়েতনাম (৪৩), বেলারুশ (৩২) ও সৌদি আরব (৩১)৷

    ২০২১ সালে মেক্সিকোতে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন৷ এর পরে আছে আফগানিস্তান (৬), ইয়েমেন (৪) ও ভারত (৪)৷


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ