ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • নলছিটিতে বৃষ্টির জন্য নামাজ আদায়

    নলছিটিতে বৃষ্টির জন্য নামাজ আদায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আরিফুর রহমান, নলছিটি।

    ঝালকাঠির নলছিটিতে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

    বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে সরকারি নলছিটি মাচেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধর্মপ্রাণ মানুষ এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    জানা গেছে, বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ঝালকাঠির কোনো এলাকায়। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা হয় বলে জানিয়েছে অংশগ্রহণকারী মুসল্লিরা।

    মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম ও নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ