ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ক্যাপ্টেনও মারা গেলেন

    বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ক্যাপ্টেনও মারা গেলেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে গত ৮ ডিসেস্বর হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ জন আরোহী নিহত হন।

    ওই হেলিকপ্টারের একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন।

    ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনিও মারা গেলেন।  আশঙ্কাজনক অবস্থায় সেনার হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।

    বুধবার ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটবার্তায় ১৫ ডিসেম্বর দুপুরে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের মৃত্যুর খবর জানানো হয়।

    গত বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

    বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ